বাংলাদেশের সেরা ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সেরা ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়– আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সেরা ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে। যারা এইচএসসি পরীক্ষা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন আজকের পোস্টটি তাদের জন্য। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক।

বাংলাদেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশের প্রায় ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় (৭৭টি অনুমোদিত এবং ৩টি নিষিদ্ধ)।

বাংলাদেশের সেরা ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা

  •  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)
  •  ব্র্যাক বিশ্ববিদ্যালয়
  •  ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
  •  আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)
  •  ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)
  •  আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ (AIUB)
  •  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)
  •  ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)
  •  ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
  •  ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (UAP)

বাংলাদেশের সেরা ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, শিক্ষার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এর দিকে খেয়াল রাখতে হবে।

১. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (NSU)

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। NSU 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ সরকার কর্তৃক বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, 1992 এর অধীনে অনুমোদিত।

২. ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০১ সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, ১৯৯২ এর অধীনে ব্র্যাক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৬ সালের জানুয়ারিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুনঃ  দরখাস্ত লেখার নিয়ম। আবেদন পত্র লেখার নিয়ম

৩. ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা ঢাকায় অবস্থিত। এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নিজস্ব ক্যাম্পাস ঢাকার আফতাবনগরে।

৪.আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বেসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা ঢাকার বেগুনবাড়িতে অবস্থিত। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। AUST ১৯৯৫ সালে ঢাকা আহ্ছানিয়া মিশন দ্বারা প্রতিষ্ঠিত হয়।

৫. ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB):

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। IUB ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্থায়ী ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকার।

৬. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ (AIUB)

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার বনানীতে অবস্থিত একটি বিখ্যাত বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। AIUB একটি স্বাধীন সংস্থা যার ১৯৯৪ সালে নিজস্ব ট্রাস্টি বোর্ড রয়েছে।

৭. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU):

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। DIU প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, ১৯৯২ এর অধীনে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৮. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU):

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। UIU ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।

৯. ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব):

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা ধানমন্ডি, ঢাকায় অবস্থিত। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুসারে ২০০৩ সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন পায়।

১০. এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।

শেষ কথা

আজকের পোস্টে বাংলাদেশের সেরা ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত আলোচানা করেছি। যারা এইচএসসি পাশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্ট টি অনেক উপকারে আসবে। আশা করি সবাই বুঝতে পারেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

 

Rate this post

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *